রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ট্রেনের সামনে বসানো হবে সিসি ক্যামেরা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ট্রেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (২০শে মার্চ) সংসদ ভবনে সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও মোছা. নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ট্রেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালুকরণে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডটকমের সঙ্গে গৃহীত চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে, তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদান এবং কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী দুই মাসের মাঝে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/ আই.কে.জে/



ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250