শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাটা হচ্ছে না সেই শতবর্ষী রেইনট্রিগাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মধুপুর বাজারের দেড় শ বছরের সেই রেইনট্রিগাছটি কাটা হচ্ছে না। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (ইউএনও) বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও হোসনে আরা গণমাধ্যমকে বলেন, গাছ নিলামের অনুমতি দেওয়া হলেও বিশেষ সভায় তা স্থগিত করা হয়েছে। ফলে সর্বোচ্চ দরদাতার জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ১০ই সেপ্টেম্বর সদর উপজেলার মধুপুর বাজারে গাছটি কাটতে নিলাম আহ্বান করা হয়। নিলামের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ দরদাতা নির্ধারিত মূল্য ব্যাংক চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। কিন্তু গাছ কাটার আগে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ফলে জনমনে অসন্তোষ বিবেচনায় গাছটি না কেটে চালানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বাজারটির আনুমানিক বয়স দেড় শ বছর। এই বাজারের জায়গায় রেইনট্রিগাছটি। ধারণা করা হচ্ছে, বাজারটি গড়ে ওঠার সময় দক্ষিণ পাশে এই গাছের চারা রোপণ করা হয়। যা কালক্রমে অনেক বড় হয়েছে।

বর্তমানে বাজারটিতে ২৫০-এর অধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। যার একপাশের শতাধিক প্রতিষ্ঠান এই গাছের ছায়া ভোগ করছে। গাছটি বাজারের সৌন্দর্য বৃদ্ধি করছে। তা ছাড়া এখন পর্যন্ত গাছের ডাল পড়ে কোনো ব্যবসায়ীর ক্ষতি হয়নি।

তবে গত জুলাই মাসের শেষ দিকে প্রবল বৃষ্টির কারণে মাছের বাজারের পাশে একটি ছোট বটগাছ চাঁদনির ওপর হেলে পড়ে। সে সময় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হেলে পড়া বটগাছটির সঙ্গে রেইনট্রিগাছটির নিলাম আহ্বান করা হয়।

জে.এস/

ঝিনাইদহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250