শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি *** ইতিহাসে প্রথমবার এক টেবিলে ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে *** ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী *** শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ *** শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি *** আওয়ামী লীগ করার ‘অপরাধে’ মৃত্যুর সাড়ে সাত মাস পর বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা *** সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’ *** ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ সিদ্ধান্তের কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ভাঙচুর থেকে কারখানা রক্ষা করতে ইতোমধ্যে ৫৫টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা কার্যকর করা হয়েছে। এই ধারার আওতায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়ম প্রযোজ্য হয়।

তিনি জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে আজ শনিবার ৯২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

কারখানা চালানো সম্ভব না হলে মালিকেরা কাল থেকেই ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান কার্যকর করতে পারবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

সভায় অংশ নেওয়া প্রায় সব সদস্য মত দেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মজুরি বোর্ডে আলোচনার কোনো যৌক্তিকতা থাকে না।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানা মালিকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়। মালিকদের পক্ষ থেকে বলা হয়, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।

বিজিএমইএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250