শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি *** ইতিহাসে প্রথমবার এক টেবিলে ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে *** ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী *** শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ *** শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি *** আওয়ামী লীগ করার ‘অপরাধে’ মৃত্যুর সাড়ে সাত মাস পর বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা *** সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’ *** ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করা হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলো সরিয়ে ফেলা হয়।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সরকারি স্থাপনা দুটিতে প্রতিকৃতিগুলো স্থাপন করা হয়। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পান স্থানীয়রা। সকাল সাড়ে ৭টা পর্যন্ত ছবিগুলো সেখানে ছিল। পরে কয়েকজন ব্যক্তি সেগুলো সরিয়ে নেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেগুলো ভেঙে ফেলা হয়। দীর্ঘ বিরতির পর শুক্রবার রাতে আবার ছবিগুলো স্থাপন করা হয়।

তবে কারা, কী উদ্দেশ্যে এবং কার নির্দেশনায় ছবিগুলো স্থাপন করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছবি স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি ছবিগুলো সরিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250