প্রাইম ব্যাংক পিএলসি. এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের বিভিন্ন আবাসন ও রিয়েল এস্টেট সেবায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ গ্রাহকদের জন্য বাড়তি মূল্য সংযোজনের পাশাপাশি আবাসন সংক্রান্ত প্রয়োজন পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাহাত কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী, নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের হেড অব কাস্টমার রিলেশন সুমন কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় সুবিধা প্রদানের উদ্যোগ অব্যাহত থাকবে।
খবরটি শেয়ার করুন