শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

যে কারণে দুই রুমের ফ্ল্যাটে থাকেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ আয়কারী অভিনেতা। সিনেমাপ্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। তার উপর রিয়েলিটি শো ‘বিগ বস’-এর একটি সিজন থেকেই এক বছরের সমান আয় করেন তিনি।

এত বড় অঙ্কের আয় সত্ত্বেও এখনো এই অভিনেতা একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকেন। কিন্তু কেন? এ বিষয়ে একবার এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমান। 

২০০৪ সালে দেওয়া সেই সাক্ষাৎকারটিতে দুই রুমের ফ্ল্যাটে থাকা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, যদি ভবিষ্যতে তার ক্যারিয়ার থেকে সাফল্য চলে যায়, তাহলে অন্তত এই দুই বেডরুমের ফ্ল্যাটটি তার থেকে যাবে।

সাক্ষাৎকারটি ছিল ২০০৪ সালের ছবি ‘মুঝসে শাদি করোগি’-এর সেট থেকে। 

ওই সাক্ষাৎকারে সালমান তার বহুল জনপ্রিয় ‘তেরে নাম’ এবং ‘করণ অর্জুন’ ছবি দুটি নিয়েও কথা বলেছিলেন। সালমান বলেছিলেন যে, ‘তেরে নাম’ ছবিতে তিনি আসলে কিছুই করেননি। পুরোটাই ছিল পরিচালক এবং চিত্রনাট্যের কাজ। তিনি শুধু একটি পরচুলা পরে এদিক-ওদিক তাকাচ্ছিলেন। আর ছবির দ্বিতীয়ার্ধে তিনি কিছুই বলেননি। শুধু মুখ বিষন্ন করে তাকিয়ে ছিলেন। 

এরপর এই অভিনেতা ‘করণ অর্জুন’ নিয়েও কথা বলেন। তিনি জানিয়েছিলেন, এই ছবিতেও তিনি কিছুই করেননি। অন্যেরা তার হয়ে কাজ করেছেন। কিন্তু এই ছবির জন্যও তিনি প্রশংসা পেয়েছিলেন।

অভিনেতা এটাও স্বীকার করেন যে, কখনো কখনো তিনি কঠোর পরিশ্রম করেন কিন্তু প্রশংসা পান না। আবার কখনো কঠোর পরিশ্রম না করেও মানুষ তার ব্যাপক প্রশংসা করে।

সামনে সালমানকে ‘মাতৃভূমি’ ছবিতে দেখা যাবে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির ৪০ শতাংশ শুটিং পুনরায় করা হয়েছে। তবে বর্তমানে এর মুক্তি নিয়ে নতুন কোনো খবর প্রকাশ করা হয়নি।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250