সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

চিরতার জাদুকরি উপকারিতা জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চিরতার কথা মনে এলেই মনের মধ্যে হয়তো তেতো একটি ভাব আসে। স্বাদে ভালো না হলেও এর রয়েছে জাদুকরি ক্ষমতা। শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে এর আশ্চর্য উপকারিতা রয়েছে। বিশেষ করে শরীরকে বিষমুক্ত রাখতে এর জুড়ি নেই। 

চিরতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেষজ। চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়, অনেকেই এটা গুলিয়ে ফেলেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা—চিরতার রয়েছে হরেক গুণ।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

ডায়াবেটিস রোগীদের জন্য চিরতার পানি বেশ উপকারী। চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া চিরতার পানি রক্তে কোলেস্টেরলের পরিমাণও কমায়।

ত্বক সুস্থ রাখে

তারুণ্য ধরে রাখতে রোজ সকালে খালি পেটে চিরতার পানি খেতে পারেন। কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বক ভেতর থেকে সুস্থ রাখে। ব্রণ, ফুসকুড়ি ও র‍্যাশের সমস্যা দূর হয়। চামড়ার রোগ থেকেও মুক্তি পেতে পারেন।

অ্যালার্জির সমস্যা দূর করে

অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, সর্দি-কাশিসহ আরও নানা রকম সমস্যা হয়। চিরতা এ ক্ষেত্রে উপকারী। হাঁপানী ও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও এই পানি খেতে পারেন।

আরও পড়ুন: ফুলকপি নাকি বাঁধাকপি, কোনটি শীতে বেশি উপকারী?

শরীর টক্সিনমুক্ত রাখে

চিরতা ভেজানো পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। ভেতর থেকে শরীর পরিষ্কার রাখে।

লিভারকে পরিষ্কার রাখে

লিভার সুস্থ রাখতে চিরতার জল দারুণ উপকারী। এই পানি লিভার পরিষ্কার রাখে। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

বদহজমের সমস্যা কমায়

হজমের সমস্যা থাকলে আপনি চিরতার পানি খেতে পারেন। এটি বদহজম, অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এ ছাড়াও কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

রক্তাল্পতার সমস্যা দূর করে

এছাড়াও অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি ভীষণ কার্যকর।

চিরতা কীভাবে খেলে বেশি উপকার পাবেন?

চার থেকে পাঁচ গ্রাম শুকনা চিরতা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই পানি ভালো করে ছেঁকে নিয়ে খালি পেটে খেয়ে ফেলুন। সুস্বাস্থ্য বজায় থাকবে।

এসি/ আই.কে.জে/

চিরতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250