সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নতুন সংগীতায়োজনে ১০০ ফোক গান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ সংগীতশিল্পী।

গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা ও সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

১৯শে ফেব্রুয়ারি ঢাকার এফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।

জানা গেছে, একদিনেই ১০০টি গানের শুটিং হয়। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। 

১৭ই ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করে ২০শে ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।

আদিব কবির জানান, ঈদুল ফিতরের পর থেকে প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে।

এইচ.এস/


সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250