শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে মঙ্গলবার (৭ই মে) ঢাকায় আসছেন ব্রিটেনের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

এই সফর বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের আধুনিক অর্থনীতি, নিরাপত্তা এবং অভিবাসন অংশীদারিত্বকে শক্তিশালী করবে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অ্যান-মেরি। বৈঠকে অভিবাসন সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার বিষয় থাকবে বলে জানা গেছে। এছাড়া ব্যবসায়ী নেতা, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ, সুশীল সমাজের সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অ্যান-মেরির উদ্বৃতি দিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গণমাধ্যমকে জানায়, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন বাণিজ্য নীতি প্রকল্পের আওতায় ব্রিটেন-বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।

উল্লেখ্য, গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

এইচআ/ আই.কে.জে/  

বাংলাদেশ সফর অ্যান-মেরি ট্রেভেলিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250