সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি হচ্ছে ৫০ কোটিতে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ঠা ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নাগা। এটা নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। সেই বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর কথা ভাবছে নাগার পরিবার। ইতোমধ্যেই তাদের কাছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবও এসেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, সেই ওটিটি প্লাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে নেটফ্লিক্স। ১৯০টি দেশ থেকে স্ট্রিমিং করা যায় এই প্ল্যাটফর্মটি।

নাগা-শোভিতার বিয়েতে বলিউড, টালিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় তারকারাও উপস্থিত থাকবেন। আর সেই উদযাপনকে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নাগার পরিবারের।

শোনা গেছে, ৫০ কোটি টাকায় নাকি শেষমেশ নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে নাগা-শোভিতার বিয়ের স্বত্ব! এর আগে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছিলেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। সেই তালিকায় ছিল নেটফ্লিক্সও। পরে নেটফ্লিক্সের কাছেই বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট : ফারুকী

নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে নিয়ে ইতোমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ঠা ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও, যেখানে বসবে তাদের বিয়ের আসর।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বিবাহিত ছিলেন অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্য। তার পরেই হঠাৎ ছন্দপতন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেন শোভিতা। অতঃপর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।

এসি/কেবি


নাগা-শোভিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250