বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

ডিজেলের দাম ১.২৫ টাকা কমাতে জান বের হয়ে গেছে : জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি - সংগৃহীত

অকটেন ও পেট্রলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ডিজেলের এই দাম কমাতেই সরকারের জান বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩১শে আগস্ট) বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, ‘আপনারা জানেন আমাদের এখানে যে জ্বালানি তেল ব্যবহার করা হয়, তার বেশিরভাগ হচ্ছে ডিজেল। ডিজেলচালিত বাহন হচ্ছে বেশি। তারপর হচ্ছে অকটেন, এরপর পেট্রল। আমরা ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ১ টাকা ২৫ পয়সা প্রতি লিটারে কমাচ্ছি। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছি। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছি।’

অকটেন ও পেট্রলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১.২৫ টাকা কমানোর কারণ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আপনারা বলতে পারেন যে অকটেন-পেট্রল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে কী, এদের পরিমাণটা খুব কম। এটা কমালে এটার ইমপ্যাক্টটা কম হয়। ডিজেল ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরো চেষ্টা করবো।’

আই.কে.জে/

জ্বালানি উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250