মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ রেলক্রসিংয়ের কাছের একটি মাদকের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে দুই নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এই অভিযান চালায়।

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গত শনিবার এই ‘ঘুন্টিঘর’ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন। সে সময় অস্ত্র প্রদর্শনের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। এরপর এলাকাটি আলোচনায় আসে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন মিয়া আজ বলেন, সাদা পোশাকে এই অভিযান চালানো হয়। তিনি জানান, অভিযানের সময় মাদক সেবনের জন্য তৈরি করা ঝুপড়ি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। পরে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন বলে জানান তিনি।

এর আগে শনিবার নিজের অনুসারীদের নিয়ে ওই একই জায়গায় মাদকবিরোধী অভিযান চালান সদ্যসাবেক প্রতিমন্ত্রী ইশরাক। এই ঘটনার ভিডিও নিজের ফেসবুক পেজে প্রচার করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি অস্ত্র উঁচিয়ে কয়েকজনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একজন প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

যৌথ অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250