রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব

স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

কোটাবিরোধী আন্দোলনের কারণে পৌনে ২ ঘণ্টা আটকে থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ট্রেন যাত্রীদের মধ‍্যে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (৪ঠা জুলাই) দুপুর ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের অবরোধ থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেন মুক্ত হয়ে এই রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে এদিন দুপুর সোয়া ১টার দিকে বাকৃবি জব্বারের মোড় সংলগ্ন রেললাইনে ট্রেনটি অবরোধ করে রাখেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।  

এসময় আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে রেললাইনে অবস্থান নেয়। এতে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকেপড়া যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে।  

আরো পড়ুন: কোটা বাতিলের দাবি, আবারও শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: আজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন করছে। এতে আমাদের কিছু করার নেই। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছি। যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা না ঘটে।  

ময়মনসিংহ রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক খান গণমাধ্যমকে জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঘণ্টাখানেক শিক্ষার্থীদের আন্দোলনে আটকে থাকার পর বিকাল ৩টা থেকে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

আন্দোলনকারীরা জানায়, কোটা প্রথা বাতিলের দাবিতে সারাদেশের শিক্ষার্থী সমাজ একাট্টা হয়েছে। অবিলম্বে এই প্রথা বাতিল করা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।  

প্রসঙ্গত, এর আগেও বুধবার (৩রা জুলাই) দুপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন একই স্থানে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন কোটাবিরোধীরা। এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ ছিল।

এইচআ/  

ট্রেন চলাচল কোটাবিরোধী আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250