বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দার গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য, রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। 

বুধবার (২৫শে ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়লো

তিনি বলেন, বলরাম পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বলরামের বিরুদ্ধে মামলার বিষয় তিনি বলেন, তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

এসি/কেবি

বলরাম পোদ্দার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250