সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো, বিস্ফোরক মন্তব্য শেফালির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিয়ে, পারিবারিক সম্পর্ক এবং সন্তান ধারণ নিয়ে সমাজে বিদ্যমান মানসিক চাপ নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে তিনি তাড়াহুড়ো করে বিয়ে না করার পরামর্শ দেন। একই সঙ্গে রসিকতা ও বাস্তবতার মিশেলে তিনি মন্তব্য করেন, সমাজে সন্তান নেওয়ার যে চাপ থাকে, তার চেয়ে একটি কুকুর পোষা অনেক ভালো।

কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালি শাহ সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।

৩৭ বছর বয়সি এই অভিনেত্রী নিজের অবিবাহিত থাকা এবং মাতৃত্বের সামাজিক চাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, সমাজ সবসময়ই বিয়ে ও সন্তান নেওয়ার জন্য এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে সামাজিক মাধ্যমে অনেক ট্রোলড হতে হবে। তবুও বলতে চাই, বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250