শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

সেই স্বপ্ন পূরণ হলো ইমন চক্রবর্তীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর জীবনে ২০২৪ সালটি স্মরণীয় হয়ে থাকবে।  সেই দিনটিই চলতি বছরের শুরতে এসেছে ইমনের জীবনে।

তার এই স্বপ্নটা এত দ্রুত পূরণ হয়ে যাবে সেটা ইমন চক্রবর্তী ভাবতেও পারেননি। শৈশবে মায়ের কাছ থেকে গানের তালিম নিয়েছিলেন। সেই গানই তার জীবনের ধ্যানজ্ঞান।

গানের মাধ্যমে জীবনের অনেক স্বপ্নপূরণ হয়েছে ইমনের। সেই তালিকায় আরও একটি পালক যুক্ত হলো। তার ইচ্ছা ছিল মার্সেডিজ গাড়ি কেনার। এবার সেই স্বপ্ন পূরণ করলেন ইমন। গাড়ি কিনে এর ছবি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের আনন্দের কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

আরো পড়ুন: আমার কোনো প্রেমিক নেই, বললেন এই নায়িকা

ইমন চক্রবর্তী তার নতুন সাদা ধবধবে দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তার পোস্ট করলেন। সঙ্গে ছিলেন তার ‘বাবা’। ছবি পোস্ট করে ইমন লেখেন, ‘ধন্যবাদ বাবাই, আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। খুব খুশি। জয় জগন্নাথ।’

ইমন চক্রবর্তী শুধু গান নয়, বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ক কাজ করেও আলোচিত। সম্প্রতি লিলুয়াতে তার এলাকায় রাস্তার মাঝে অনেকে ময়লা ফেলেছিল।

তা দেখতে পেয়েই রেগে যান এ গায়িকা। সঙ্গে সঙ্গে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইমন। তার অভিযোগ জেনে সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলর ময়লা পরিষ্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেন।

এসি/ আই. কে. জে/ 


ইমন চক্রবর্তীর মার্সেডিজ গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250