শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪২ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৬

#

ফাইল ছবি

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ ও কারিনার বন্ধু কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তারা জানান, হেপাটাইসিস এ এবং ই আক্রান্তের পাশাপাশি কারিনার লিভার ফেইল করেছে।

কামরুন নাহার ডানা জানান, এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন কারিনা। কয়েক দিন আগে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, কারিনার লিভার ড্যামেজ হয়েছে। এ ছাড়া হেপাটাইটিস এ এবং ই-তেও আক্রান্ত। গতকাল শুক্রবার রাতে কারিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

কামরুন নাহার ডানা বলেন, এক সপ্তাহ ধরে ওর জ্বর ছিল। বারবার করে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও গুরুত্ব দিচ্ছিল না। এর মধ্যে বাসায় অচেতন হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, সে হেপাটাইসিসে আক্রান্ত এবং লিভার ফেইল করেছে। শুক্রবার লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে কারিনাকে। চেষ্টা করা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার।

কারিনা কায়সারের জন্য সবার দোয়া চেয়েছেন তার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘কারিনার আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

কনটেন্ট ক্রিয়েশন এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয়ও করেছেন কারিনা। রেজাউর রহমানের ‘৩৬ ২৪ ৩৬’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জে.এস/

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250