শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৬ই এপ্রিল) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আজ বুধবার (১৬ই এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে বিএনপি এতে সন্তুষ্ট নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে।’

আগমী নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আমাদের কথা বলেছি। ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি। দেশের যে অবস্থা, তাতে অতি দ্রুত নির্বাচন সম্পন্ন করা দরকার। এ ছাড়া যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলো নিয়ে চার্টার হবে।’

এদিকে আজকের বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ প্রসঙ্গে সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈঠকে ওনাদের (বিএনপির প্রতিনিধি দল) হ্যাপি মনে হয়েছে। আমরা বলেছি, ডিসেম্বরের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে। ওনারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তাদের সন্তুষ্ট মনে হয়েছে।’

আরএইচ/


বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250