রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা, বেঁচে গেছেন একমাত্র ছেলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৬

#

নিহত কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু ও তাদের কন্যা আলিসিয়া। ছবি: লা রিপাবলিকা

ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া। তথ্যসূত্র: ইতালির জাতীয় দৈনিক লা রিপাবলিকা।

এই ভয়াবহ সহিংসতা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী বড় ছেলে অনিয়ন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

পুলিশের তদন্তকারী দল এখন ঘাতককে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ঘাতক এই পরিবারের পূর্বপরিচিত এবং সম্ভবত তাদেরই কোনো স্বদেশি। ঘটনাস্থলটি ছিল কামালের নিজেদের ঘর (ভায়া মন্তিমিও)। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের কোনো লক্ষণ না থাকায় পুলিশ ধারণা করছে, পরিচিত কেউ হওয়ায় ভুক্তভোগীরা নিজেই তার জন্য দরজা খুলে দিয়েছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী অনিয়ন পুলিশকে জানিয়েছেন, তিনি অভিযুক্তকে চিনতে পেরেছেন। তারা দুজন একই সুপার মার্কেট চেইনে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার পর নীল রঙের একটি শার্ট পরিহিত অবস্থায় অভিযুক্তকে হেঁটে এলাকা থেকে পালিয়ে যেতে দেখা গেছে।

রোম পুলিশের স্কোয়াড্রে মোবিলের প্রধান রবার্তো জুসেপ্পে পিতিত্তোর নেতৃত্বে এই চাঞ্চল্যকর মামলার তদন্ত চলছে। ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক দল ভায়া মন্তিমিও এলাকাটি ঘিরে ফেলে এবং বৈজ্ঞানিক আলামত সংগ্রহ শুরু করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অ্যাম্বুলেন্স, তবে চিকিৎসকেরা জানান ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। একমাত্র বেঁচে যাওয়া অনিয়ন বর্তমানে তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। পুলিশ আশা করছে, তার দেওয়া বিস্তারিত জবানবন্দি ঘাতককে চিহ্নিত ও গ্রেপ্তারে মূল ভূমিকা পালন করবে।

কাসালোত্তি এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় গভীর আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে জড়ো হওয়া প্রবাসীদের অনেকেই এই নির্মম হত্যাকাণ্ড বিশ্বাস করতে পারছেন না।

নিহত কামালের কাজিন হোসনে আরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ বিকেলেই আরজুর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। কামাল ১৫ বছর আগে ইতালিতে এসেছিলেন। আর মাত্র তিন বছর আগে তার পরিবার বাংলাদেশ থেকে এসে এখানে যোগ দেয়। কী থেকে কী হয়ে গেল, আমরা এখনো বিশ্বাস করতে পারছি না।’

রোম পুলিশ জানিয়েছে, ঘাতককে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

ইতালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250