রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ *** দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭ *** সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস *** মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান *** শুধু আলোচনার মাধ্যমেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব: ইরান *** নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান *** প্লিজ, কোনো টেনশন নেবেন না: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান মুক্তাদির *** দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন *** সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, এ ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) ‘ভিকটিমাইজড’ (ঘটনার শিকার) হয়েছেন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর। গত রাতে তিনি এই ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। এ নিয়ে তিনি নানা কথা বলেন। বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন।

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এক পক্ষের হয়ে বেশ কিছু তা লোক দখল করতে গিয়েছিল। গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এর মধ্যে সালমান মুক্তাদিরের একটি স্থাপনা, যেখানে তিনি কনটেন্ট ক্রিয়েট করতেন, সেটায়ও ভাঙচুর হয়েছে। এটি ভিডিওতে দেখেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যিনি অভিযোগ করেছেন, তিনি কোনো মামলা করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, ‘তার (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। এ রকম শুনেছি।’

বিএনপিকে চাঁদাবাজ দল বলে যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, সেটা ঢালাও মন্তব্য বলে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250