শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

কৃষি, খাদ্য নিরাপত্তায় ১০,০০০ কোটি টাকার স্কিমে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৬

#

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অর্থনীতির সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে কমিউনিটি ব্যাংক। এ লক্ষ্যে আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট ডিপার্টমেন্টের পরিচালক-২ এ কে এম সাইদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন মোহাম্মদ খায়রুল আলম, এফসিএ এবং হেড অব এগ্রি শরীফ হাসান মামুন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট বিভাগের যুগ্ম-পরিচালক-২ মো. সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ পাবে। বিশেষ করে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের কার্যক্রম আরও জোরদার হবে।

কৃষিখাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এ খাতের উন্নয়নে অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে কমিউনিটি ব্যাংক দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

কমিউনিটি ব্যাংক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, উদ্যোক্তা ও কৃষকদের অর্থায়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার পাশাপাশি কৃষিখাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে।

কমিউনিটি ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250