শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

‘১২১৪টি গায়েবি মামলা এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহার’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি মামলার’ মধ্যে ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এর মধ্যে ৫৩টি মামলা আজকালের মধ্যে প্রত্যাহার হবে।’’

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘মামলা প্রত্যাহারের ইস্যুতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়েছি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গায়েবি মামলাগুলো আওয়ামী লীগ আমলে নিপীড়নের উদ্দেশ্যে দায়ের করা।’

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার করছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘গৃহযুদ্ধের কথা বলে অপপ্রচার ও কুৎসা রটনা করা হচ্ছে। আওয়ামী লীগ যা ইচ্ছা, তা-ই বলে যাচ্ছে, এগুলো পাত্তা দেওয়া যাবে না। আওয়ামী লীগের দুটি অস্ত্র মিথ্যাচার আর অপপ্রচার।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম চলমান উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে এর মধ্যেই ৩০০টি অভিযোগ ও ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। তার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। এপ্রিল মাসে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’ 

তিনি বলেন, ‘আগামী অক্টোবর মাসের মধ্যে ৩/৪টি মামলার রায় হবে বলে আশা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই মামলার আসামি।’

হা.শা./কেবি


আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250