মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এক চার্জে ৭দিন চলবে এই স্মার্ট আংটি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে স্মার্ট রিং এর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। অন্যান্য আংটির মতোই এই স্মার্ট রিং সারাক্ষণ হাতের আঙুলে পরে থাকতে পারবেন। সেখানেই পাবেন আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন।

এমনকি একটি স্মার্টওয়াচে যেভাবে আপনি কলের নোটিফিকেশন পান সেভাবে স্মার্ট রিংয়েও পাবেন। স্যামসাং তাদের দ্বিতীয় স্মার্ট রিং শিগগির বাজারে আনছে। এর আগেও একটি স্মার্ট রিং এনেছিল সংস্থা। যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এবার সেটারই দ্বিতীয় সিরিজ আনছে বাজারে।

গ্যালাক্সি রিং ২ বর্তমান মডেলের তুলনায় আরও ভালো ব্যাটারি লাইফ অফার করবে। সংস্থার দাবি, এক চার্জে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। অর্থাৎ একবার চার্জ করলে সাতদিন পর্যন্ত রিংটি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে এলো ‘কাস্টম লিস্ট ফিচার’

আগের তুলনায় এই রিংটি আরও পাতলা হবে। প্রথম প্রজন্মের রিংটি ব্যবহারকারীর আঙুলের মাপের উপরে পাঁচ থেকে ১৩ পর্যন্ত নয়টি সাইজে পাওয়া যায়। সাইজ ফাইভ সংস্করণের ওজন ২.৩গ্রাম এবং ৭.০এমএম চওড়া, যেখানে সাইজ ১৩-এর ওজন ৩ গ্রাম। ধারণা করা হচ্ছে এবারের রিংটি এমন অথবা আরও বেশি সাইজে আসতে পারে বাজারে।

গ্যালাক্সি ওয়াচের মতোই এই স্মার্ট রিংয়ে মেডিক্যাল সার্টিফিকেশন দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং। এজন্য দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সংস্থাটি কাজ করছে। যদিও এই স্মার্ট রিংটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগির বাজারে আসবে রিংটি।

সূত্র: গ্যাজেট ৩৬০

এস/ আই.কে.জে


স্মার্ট রিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250