রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

মাশরুম মাসালা অমলেট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

খাবারের স্বাদে ভিন্নতা আনতে চাই ভিন্ন স্বাদের আইটেম। এমন কিছু ব্যতিক্রমী স্বাদের খাবারের মধ্যে একটি মাশরুম মাসালা অমলেট। রইলো রেসিপি-

উপকরণ :

মাশরুম কুচি ৩ চা চামচ,

ডিম ৩টা,

পিঁয়াজ কুচি ২ চা চামচ,

কাঁচামরিচ কুচি- ১ চা চামচ,

ধনেপাতা কুচি ২ চা চামচ,

আরো পড়ুন : দুধ-মুড়ি দিয়ে তৈরি হবে মজাদার পায়েস

গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ,

জিরা গুঁড়া ১/২ চা চামচ,

টমেটো কুচি ২ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী,

বাটার অথবা তেল ভাজার জন্য পরিমাণ মতো।

প্রণালি :

একটি বড় পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে তাতে লবণ, গোলমরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার চুলা জ্বালিয়ে একটি প্যানে বাটার বা তেল গরম করতে দিন। চুলার আঁচ মাঝারি রাখবেন। তারপর এতে মাশরুম কুচি, পিঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে হালকা নেড়ে নিন।

তারপর গোলানো ডিমের মিশ্রণটি ঢেলে দিন। ডিম ভাজির মতো করে পুরো প্যানে মিশ্রণটি ছড়িয়ে দিন ও ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিট অপেক্ষা করুন। এরপর অমলেটটি সাবধানে উল্টে দিন। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এইতো হয়ে গেলো মাশরুম মাসালা অমলেট।

এস/এসি

রেসিপি মাশরুম মাসালা অমলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250