সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ফের মা হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি

দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার কন্যা সন্তান জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল।

সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান।

২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।

ওআ/কেবি

কোয়েল মল্লিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250