রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় আটকে গেল মোস্তাফিজের আইপিএল যাত্রা।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতাও সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলব। তবে আগে আমরা দেখে নিই পুরো বিষয়টা। তারা কী সিদ্ধান্ত জানিয়েছে, সেটা এখনো আমি দেখিনি। তবে আমি দেখে (প্রতিবাদ) জানাব। আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলব ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে।’

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’

আইপিএল নিলামের পর থেকেই কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন ভারতের বিজেপির এক নেতা। মোস্তাফিজকে নেওয়ার কারণে কলকাতাকে বয়কটের হুমকিও দেওয়া হচ্ছিল। সেই প্রবল চাপের কাছেই শেষ পর্যন্ত নতি স্বীকার করল বিসিসিআই।

​২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হওয়া মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে মাঠ মাতানো বাঁহাতি এই পেসার বর্তমানে রয়েছেন দারুণ ছন্দে। তাই তো আইপিএল নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি ছিল ফ্র‍্যাঞ্চাইজিগুলোর।

জে.এস/

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250