বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার *** হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন রাষ্ট্রপতি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের *** আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান *** সংসদে ওয়াক আউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ *** চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি *** খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা *** যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘সুলতানাস ড্রিম’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৭ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘সুলতানাস ড্রিম’ এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে। 

জানা গেছে, আগামীকাল (১৬ই জানুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত ৮৬ মিনিটের এই অ্যানিমেশন ছবির মূল নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’। ২০২৩ সালের ২৫শে সেপ্টেম্বর স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়।

এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, হামবুর্গ ও লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আয়োজনে প্রশংসিত হয় ছবিটি।

১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত বেগম রোকেয়ার ‘Sultana’s Dream’ পরবর্তীতে ১৯২২ সালে লেখক নিজেই বাংলায় অনুবাদ করেন। নারী স্বাধীনতা ও ক্ষমতায়নের কল্পজগৎ তুলে ধরা এই বৈপ্লবিক রচনাই সিনেমাটির মূল অনুপ্রেরণা।

ইসাবেল হারগুয়েরার প্রথম ফিচার ফিল্ম ‘সুলতানাস ড্রিম’-এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন জিয়ানমার্কো সেরা। ছবিটিতে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক—ছয়টি ভাষা ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে মৌসুমী ভৌমিকের লেখা একটি গান, যার সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য।

জে.এস/

অ্যানিমেশন চলচ্চিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250