মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কলকাতার দুই সিনেমায় ব্যস্ত হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউটিউবে গানের ভিডিও মডেল হয়ে আলোচনায় আসেন আলম। একপর্যায়ে তাকে সিনেমায় অভিনয় করতে দেখা যায়। আলম অভিনীত প্রথম সিনেমা মার ছক্কা। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি।

সম্প্রতি কলকাতায় দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। ‘নিলে গেম’, ‘মিয়া ভাই’ নামে দুটি সিনেমা পরিচালনা করছেন জামাল উদ্দিন। গত ৮ই মার্চ থেকে ‘নিলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম। এতে হিরো আলমের সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। আরো অনেক স্থানীয় শিল্পী কাজ করবেন দুটি সিনেমাতেই জানালেন আলম।

আরো পড়ুন: কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা

কলকাতা থেকে মুঠোফোনে হিরো আলম বলেন, অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি।

এসি/ আই. কে. জে/

হিরো আলম কলকাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250