সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

আশা ভোসলেকে নিয়ে শাহরুখ খানের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের মৃত্যুতে দেশজুড়ে শোকের হাওয়া বইছে। ভারতের শোবিজ থেকে শুরু করে গোটা উপমহাদেশের বিভিন্ন অঙ্গনের মানুষ গুণি এই কণ্ঠশিল্পীর প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করছেন। 

ইতোমধ্যে তাকে শ্রদ্ধা জানিয়ে প্রিয়াংকা চোপড়া, উদিত নারায়ণ, এ আর রহমান, আলকা ইয়াগনিক থেকে শুরু করে অভিনেত্রী কাজল এই কিংবদন্তিকে স্মরণ করেছেন। নব্বই দশকে বলিউডে তুমুল সব জনপ্রিয় গান উপহার দেওয়া এই সংগীতজ্ঞকে স্মরণ করে এবার আবেগঘন এক ফেসবুক পোস্ট দিলেন সুপারস্টার শাহরুখ খান। 

আশা ভোসলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে বলিউড বাদশাহ লিখেছেন, ‘আশা তাইয়ের (আশা ভোসলে) চলে যাওয়ার খবরটা সত্যিই খুব বেদনাদায়ক... তার কণ্ঠ ছিল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান স্তম্ভ এবং আগামী কয়েক শতাব্দী ধরে বিশ্বজুড়ে তা প্রতিধ্বনিত হতে থাকবে। তিনি এমন এক প্রতিভা যা সময়ের ঊর্ধ্বে। তিনি সবসময় আমাকে ভালোবাসা ও আশীর্বাদে সিক্ত করেছেন এবং আমি তাকে খুব মিস করব। ওপারে ভালো থেকো আশা তাই... তোমাকে অনেক ভালোবাসি।’

গতকাল রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। 

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250