শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ফেরার আগে কী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি জানালেন মাহফুজ আনাম *** ‘ইউনিফর্মধারীদের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’—দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ হতে পারছে না পিবিআই *** দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল *** ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা *** ১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, আজ বিক্ষোভ জামায়াতের *** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের

বন্যাকবলিত মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে : দুর্যোগ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে বন্যাকবলিত মানুষের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বৃহস্পতিবার (২২শে আগস্ট) সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রথম হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের জীবন বাঁচানো। মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয় সঙ্গে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে।

তিনি জানান, ভারতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফারুকী আজম বলেন, কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্ররা ছিলেন তারাও উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছেন। সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যেন মানুষের জানমাল, গবাদি পশু ইত্যাদি যেন রক্ষা করা যায়।

আরও পড়ুন: ‘সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে’

এদিকে ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া।

ত্রাণ উপদেষ্টা আরও বলেন, বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুজন মারা গেছেন।

এসি/কেবি

বন্যাকবলিত মানুষ দুর্যোগ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার ফেরার আগে কী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি জানালেন মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

‘ইউনিফর্মধারীদের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’—দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ হতে পারছে না পিবিআই

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

বিমানের যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

ব্যাটারির রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন ফি ৮-১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250