ছবি: সংগৃহীত
মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগ্রহে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমাটি দেখেছেন তারা।
মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রীর সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি সাংবাদিকদের বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয়ে শেষ হয়েছে রাত ১০টা ১০ মিনিটে।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখার সংবাদ এলেও অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন। তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। আর কেউ ছিলেন না।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। শো শেষ হয় ১০টা ১০ মিনিটে।
খবরটি শেয়ার করুন