শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

১২ই মে খুলবে চুয়েট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

আন্দোলন স্থগিত করায় একাডেমিক কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছিল, তা পুনর্বিবেচনা করেছে চুয়েট প্রশাসন। শুক্রবার (২৬শে এপ্রিল) বিকেলে চুয়েটের সিন্ডিকেটের জরুরি এক বৈঠকে আগামী ৯ই মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

তবে শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। তবে শিক্ষার্থীরা চান, ক্লাস-পরীক্ষা চালু থাকুক।


সিন্ডিকেট সদস্য ফিরোজ খান নুন ফরাজী গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক ফলপ্রসূ হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে শুক্রবার বিকেলে সিন্ডিকেট সদস্যদের একটি বৈঠক হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় ৯ই মে পর্যন্ত বন্ধ থাকলেও হল খোলা রাখার সিদ্ধান্ত হয়।

তবে শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন যেহেতু স্থগিত করা হয়েছে, তাই হল খোলা রাখা হলেও ক্লাস-পরীক্ষা কেন বন্ধ থাকবে, তা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই, ক্লাস-পরীক্ষা চালু থাকুক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, ৯ই মে পর্যন্ত চুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা। ১০ ও ১১ই মে শুক্র ও শনিবার। ফলে কার্যত বিশ্ববিদ্যালয় খুলবে ১২ই মে।

সম্প্রতি শাহ আমানত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান। এর জেরে ঘটনার দিন থেকে শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন।

বুধবার (২৪শে এপ্রিল) ঘাতক বাসের চালককে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই বৈঠকের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বৈঠক শেষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে জানান, বাসচালককে গ্রেফতারের দাবি পূরণ হয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তহবিল গঠন করবে, যেখানে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করবেন। এছাড়া চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্ত করার কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের আয়োজন করা হবে। ফলে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এইচআ/ 


চুয়েট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250