সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি

অবশেষে ঢাকায় আজ দেখা মিলবে সূর্যের!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

তীব্র শীতে কাঁপছে সারাদেশ। উত্তরের জনপদের ৫ জেলা এবং এক বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। এমন অবস্থায় আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি দুপুরের পর এবং স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ঠান্ডা কমাতে তেমন কোনো প্রভাব না ফেললেও আগের চেয়ে আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

শনিবার (৪ঠা জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন : ঘন কুয়াশা যতদিন থাকবে, চলাচলে সতর্ক থাকার পরামর্শ

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দৃশ্যমান হচ্ছে না। তবে গত দুই দিনের তুলনায় আজ ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলতে পারে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

এস/ আই.কে.জে/ 


সূর্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250