শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (৮ই জানুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন। 

এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক-সহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ওআ/কেবি

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250