শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা দুবাই যাচ্ছেন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশগ্রহণ করতে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাষ্ট্রীয় সফরে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১১ থেকে ১৩ই ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (৯ই ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, ‘বিশ্ব সরকার সম্মেলনে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।’

এবারের ১২তম বিশ্ব সরকার সম্মেলনের প্রতিপাদ্য- ‘ভবিষ্যতের সরকার গঠন’ (শ্যাপিং ফিউচার গভর্নমেন্ট)। এই সম্মেলনে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। আয়োজকদের প্রত্যাশা, গত বছরের তুলনায় এবারের আসরে উপস্থিতি বাড়বে ৫০ শতাংশের বেশি।

জানা গেছে, বিশ্বব্যাপী সরকারগুলোকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা বিশ্ব সরকার সম্মেলনের মূল লক্ষ্য। যা সবার অর্থনৈতিক, সামাজিক ও সরকারি অগ্রগতিতে ন্যায়সম্মত উন্নয়নে উৎসাহিত করে। সম্মেলনে বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের উপর আলোচনা করবেন।

ইতিপূর্বে বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সফর করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম দেশটিতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। যে কারণে তার এই সফর ঘিরে প্রত্যাশাও দীর্ঘ হচ্ছে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীরা বলছেন, সরকারপ্রধানের এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে, দুই দেশের আলোচনার মাধ্যমের ভিসা জটিলতা নিরসনসহ বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সফর।

গত মাসে সুইজারল্যান্ডের সুইস শহরে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার পাশে দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ড. ইউনূসকে বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান আরব আমিরাতের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লাতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

হা.শা./কেবি

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250