সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

১ টাকা পারিশ্রমিক ও প্লট বাতিল প্রসঙ্গে মুখ খুললেন শুভ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন আরিফিন শুভ। এ সিনেমায় তার ১ টাকা পারিশ্রমিকের বিষয়টিও ছিল অন্যতম আলোচিত বিষয়। কিন্তু গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই সিনেমাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাতিল হয়ে যায় তার নামে বরাদ্দ করা সরকারি প্লট। তবে শুভ ছিলেন নিশ্চুপ। অবশেষে প্লট বাতিল ও ১ টাকা পারিশ্রমিক নিয়ে কথা বললেন শুভ।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, ১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে তিনি সরকারি জমি পেয়েছেন—এই তথ্যটা ঠিক নয়। শুভ বলেন, ‘১ টাকা নিয়েছি তারপর জমি চেয়েছি। এই তথ্যটি ভুল। আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইওনি।’

মুজিব চরিত্রে অভিনয়ের জন্যই রাজনৈতিক টার্গেট হয়েছেন বলে মনে করেন শুভ। তিনি বলেন, ‘আমি খুব ইজি টার্গেট। কারণ, একজন সাধারণ শিল্পী আমি। শিল্পীকে টার্গেট করা সহজ। অথচ অসংখ্য লোকজন ধোরাছোঁয়ার বাইরে। তাদেরকে কিছুই করা যায়নি। এ রকমও হয়েছে যারা আগের সরকারের নির্বাচনী ক্যাম্পেইন করেছে তারাও জমি পেয়েছে। তাদের কিছু হয়নি। সমস্যা হলো মুজিব সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করা নিয়ে।’

১ টাকা পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে শুভ বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের একটা বড় অবদান আছে। মুক্তিযুদ্ধে আমার বাবা অংশগ্রহণ করেছেন। তার কাছ থেকে অসংখ্য গল্প শুনে বড় হয়েছি। আমার মনে হয়েছিল জীবনে তো টাকা কামাব কিন্তু এই কাজটায় শিল্পীর জায়গা থেকে কিছু না নেই। টাকা নেব না আবার ফ্রিতেও করব না। তাই ১ টাকা নিয়েছিলাম। বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড ফিল্ম, যেটা জাজ মাল্টিমিডিয়া থেকে হয়েছিল। সেই সিনেমার নায়কের কণ্ঠটাও আমার। সেটার জন্যও টাকা নেই নাই। কিন্তু সেটা কি কেউ জানে?’

রাজনীতিতে নিজের জ্ঞান অত্যন্ত সীমিত উল্লেখ করে শুভ বলেন, ‘আমি সারা জীবন অভিনয়ই করেছি। আমাকে কেউ কখনো রাজনৈতিক কোনো কিছুর সঙ্গে (জড়িত) প্রমাণ করতে পারবে না। আমার মনে হয়, মুজিব সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল।’

আরিফিন শুভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250