সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রী মৌ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রী মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’। 

ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানি আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। নতুন সিনেমাটি নিয়ে মৌ খান গণমাধ্যমকে বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মাণ হচ্ছে। মূলত স্টেশনের শিশুদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা অনেক চ্যালেঞ্জের। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

এছাড়া, ছোট পর্দায়ও নাম লিখিয়েছেন মৌ খান। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নামের একটি একক নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচারিত হয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত হতে চান এ নায়িকা। 

মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’। সিনেমাগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে বলে জানিয়েছেন মৌ।

আরএইচ/এইচ.এস


মৌ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250