মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মেসেজের রিপ্লাই না দিলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন কয়েকশত কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত বার্তার পাশাপাশি জরুরি ফাইল, ছবি, ভিডিও আদান প্রদান করেন ব্যবহারকারীরা। এবার থেকে মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিশ করবে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। 

সম্প্রতি এই ফিচার নিয়ে পরীক্ষা শুরু করছে প্রতিষ্ঠানটি। অনেক সময় মেসেজ রিসিভ হলেও, তার রিপ্লাই দিতে ভুলে যান অধিকাংশ ব্যবহারকারী। পরে দেখা যায় সময় মতো সেই মেসেজের রিপ্লাই দেয়া হয়নি, বা কাজের মাঝে কোনো জরুরি মেসেজের প্রতিক্রিয়া দিতে ভুলে গেছেন। এই সমস্ত ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, এই মুহূর্তে ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে ফিচারটি। শুধু মেসেজ নয়, স্ট্যাটাস মিস করে গেলেও নোটিফাই করবে হোয়াটসঅ্যাপ। 

আরো পড়ুন : এআই ব্যবহার করে অনলাইনে আয়ের সহজ উপায়

যেভাবে কাজ করবে ফিচারটি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যার সঙ্গে বেশি ঘনিষ্ঠ সেটি মনিটরিং করবে একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম। এর উপর ভিত্তি করে আপনি যদি ওই সমস্ত চ্যাটের মেসেজে রিপ্লাই দিতে ভুলে যান, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। এটি সেইসব চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সাথে ব্যবহারকারীরা বেশি কথা বলেন। 

এই পদ্ধতিতে যে ডাটা থাকবে তা লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। চাইলে এখনই বিটা প্রোগ্রামে সাইনআপ করে এই ফিচারটি পরীক্ষা করতে পারেন। আগামী স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। যদি ফিচারটি ব্যবহার করতে ব্যর্থ হোন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভার্সন আপডেট করতে হবে।

এস/ আই.কে.জে





















হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250