বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারেন সে ব্যাপারে সহনশীলতা দেখাতে হবে। সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

মঙ্গলবার (১২ই নভেম্বর) বেলা আড়াইটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন। নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। অন্যান্য সরকারের দিকে না তাকিয়ে আপনাদের মতো করে দেশ পরিচালনা করুন।

ফখরুল বলেন, দেশের সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সেদিকে নজর দিতে হবে। এছাড়া বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদের যুক্ত হতে না পারেন সেদিকেও নজর দিতে হবে। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসন শেষে দেশের মানুষ এখন মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছে। শহীদ জিয়ার চেতনাকে বুকে লালন করে বিএনপি নেতাকর্মীকে এগিয়ে যেতে হবে।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওআ/কেবি

মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250