শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাংবাদিক তানবিরুল মিরাজ রিপনকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। গত বৃহস্পতিবার সিপিজে এশিয়া অঞ্চলের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে। তথ্যসূত্র: প্রথম আলো।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন সিপিজে বলেছে, দ্য ইকোনমিস্ট ও স্কাই নিউজের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত স্বাধীন ধারার সাংবাদিক তানবিরুল মিরাজকে গত ৩০ মার্চ কক্সবাজারে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে তলব করা হয়।

সিপিজেকে ফোনে মিরাজ জানান, সেখানে তাকে প্রায় ৩০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় একজন কর্মকর্তা তাকে পরিবার সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং তাকে আবারও কার্যালয়ে আসতে হতে পারে বলে জানান।

সিপিজের ফেসবুক পোস্টে আরও বলা হয়, স্বাধীন ধারার সাংবাদিক তানবিরুল মিরাজের ওপর অবিলম্বে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে। একই সঙ্গে সংবাদকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করাও বন্ধ করতে হবে।

সিপিজে বলেছে, শুধু পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের গোয়েন্দা সংস্থায় তলব করা কিংবা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। এ ধরনের কর্মকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতাকে চরমভাবে ক্ষুণ্ন করে।

স্থানীয় গোয়েন্দা সূত্রের দাবি, তানবিরুল মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনিসহ স্থানীয় আরও দুজনকে ডেকে কথা বলা হয়েছে। রোহিঙ্গা ও আরাকান আর্মির অনুগতদের আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে সবার সচেতনতা সৃষ্টি নিয়ে এ আলোচনা হয়।

তানবিরুল মিরাজ রিপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250