সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩ *** হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই *** ‘দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে, যদি...’ *** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

রোজ অফিসে যেতে দেরি হয়? মেনে চলুন কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

রোজ অফিসে যেতে দেরি করেন? দুই-এক দিন হলে সমস্যা নেই, তবে এমন ঘটনা প্রতিদিন ঘটলে তো মুশকিল। এই সমস্যা থেকে বাঁচতে নিচের টিপসগুলো মেনে চলতে পারেন-

সময়ের গুরুত্ব বুঝুন 

প্রথমত সময়ের গুরুত্ব বুঝতে হবে। কোন কাজ কত সময় ধরে করবেন, কোনটি আগে এবং কোনটি পরে করতে হবে, সেটা আগে ঠিক করে নিতে হবে। প্রতিটি কাজের জন্যই আলাদা করে সময় বরাদ্দ করে নিতে হবে। তা হলেই সব কাজ গুছিয়ে শেষ করা যাবে। 

পরিকল্পনা করুন

প্রত্যেক কাজের জন্য পরিকল্পনা করে রাখতে হবে। ধরুন, যে দিন অফিসে যাবেন, সে দিন ঘড়িতে অ্যালার্ম দিয়ে একটু তাড়াতাড়ি উঠুন। হাতে দুই থেকে তিন ঘণ্টা সময় রাখতেই হবে। তা হলেই দেরি হয়ে যাবে বলে দুশ্চিন্তা শুরু হবে না। 

আরো পড়ুন : হঠাৎ শ্বাসকষ্ট হলে এই মসলা কাজে দেবে

লিখুন 

ডায়েরি লেখার অভ্যাস থাকলে খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি কী কী কাজ করতে হবে, কোন কাজটি করলেন আর কোনটি পরে করবেন বলে রেখেছেন, সব পয়েন্ট করে লিখে রাখুন। তা হলে দেখবেন কাজে শৃঙ্খলা আসবে। 

কাজের গুরুত্ব বুঝুন 

কাজ শেষ করার অভ্যাস করতে হবে। কোনো কাজই কাল করব বলে ফেলে রাখা চলবে না। কোন কাজের গুরুত্ব বেশি, সেটি নিজেকেই ঠিক করতে হবে। সময় নষ্ট করার বদলে গুরুত্ব বিচার করে কাজকেও ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। 

এস/ আই.কে.জে/


টিপস অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250