শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে ‘মেজর’ আসিফ আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ‘মেজর’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসিফুর রহমান আসিফ নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার (২৪শে সেপ্টেম্বর) বিকেলে শহরের হোটেল-মোটেল জোনের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই পদাতিক ব্রিগেডের ৯ই বেঙ্গলের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক মো. আসিফুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা এলাকার মোখলেসুর রহমানের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, আসিফ দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। আটকের সময়ও তিনি সেনা পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং মেজর পরিচয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট দাবি করেন।

সেনা সূত্র আরও জানায়, আসিফ গত এপ্রিল মাসেও মেজর পরিচয়ে এই রিসোর্টে তিন দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে আসিফ নিজ এলাকা ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনা পরিচালিত বে ওয়াচ হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ নিজেকে জাতীয় দৈনিক ‘সরেজমিন’ পত্রিকার কো-এডিটর হিসেবে পরিচয় দেন। তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুটি বিয়ে করেন এবং উভয় স্ত্রীর সঙ্গেই ছাড়াছাড়ি হয়। তবে তিনি দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন বলেও জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভুয়া মেজর আসিফুর রহমানকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জে.এস/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250