শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ট্রান্সফার দলিলের নামজারি দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন করা হয়, তা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার বিষয়ে ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বুধবার (৩১শে জানুয়ারি) সকালে ঢাকার ধানমন্ডি এবং লালবাগ সার্কেল ভূমি অফিসে এক ঝটিকা সফর করেন।

কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই ভূমিমন্ত্রী ধানমন্ডি এবং লালবাগ সার্কেল ভূমি অফিসে গিয়ে প্রথমেই বাইরে অপেক্ষাগারে পরিচয় প্রকাশ না করে অপেক্ষমান ভূমিসেবা গ্রহীতাদের ভূমি অফিসের সেবার মান সম্পর্কে জিজ্ঞেস করেন এবং সেবার মান উন্নয়নে তাদের কোনো পরামর্শ আছে কিনা তা জিজ্ঞেস করেন। 

বিভিন্ন সেবাগ্রহীতাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভূমিসেবা গ্রহীতাকে জানান মুক্তিযোদ্ধাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভূমিসেবা দিচ্ছে ভূমি অফিস। ভূমিমন্ত্রীর সাথে ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। 

ভূমিমন্ত্রীর আসার খবর পেয়ে এসময় সংশ্লিষ্ট এসিল্যান্ডসহ অন্যান্য ভূমি কর্মকর্তারা বাইরে অপেক্ষাগারে আসলে তাদেরকে সেবা প্রার্থীদের অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন মন্ত্রী। পরে মন্ত্রী সার্কেলের ডিজিটাল সেবা ড্যাশবোর্ড এবং দাপ্তরিক দলিলাদি পরিদর্শন করেন। ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন হয় তা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার ব্যাপারে এসময় ভূমি কর্মকর্তাদের অনুশাসন প্রদান করেন ভূমিমন্ত্রী।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে প্লট-টু-প্লট বিডিএস ম্যাপ প্রস্তুতের কাজ শুরু: ভূমিমন্ত্রী

বর্তমানে জমির রেজিস্ট্রেশনের পূর্বে হালনাগাদ মিউটেশন ও ভূমি উন্নয়ন করের রশিদ দেখেই রেজিস্ট্রেশন করা হয়। বিক্রি কিংবা অন্য কোনোভাবে ভূমি হস্তান্তরের পূর্বেও উল্লিখিত জমি একই ভূমি  অফিসের মাধ্যমেই নামজারি ও ভূমি উন্নয়ন কর দেওয়া হয়। সেক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতা ছাড়াই দ্রুত নামজারি করে দিলে কোনো আইনের ব্যত্যয় হয়না এবং জনগণেরও সুবিধা হয়। 

এছাড়া, রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ উদ্যোগের মাধ্যমে এই ধরণের নামজারি স্বয়ংক্রিয় করার উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। জনগণের সুবিধার্থে ভূমিমন্ত্রী একারণে ট্রান্সফার দলিলের মাধ্যমে যেসব নামজারির আবেদন হয় তা এখন থেকেই দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির ব্যাপারে ভূমি কর্মকর্তাদের অনুশাসন প্রদান করেন।

এসকে/ এএম/ 

ভূমি অফিস ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ট্রান্সফার দলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250