সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এ আর রহমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। রোববার (১৬ই মার্চ) সকাল ৭টার দিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে এখন বিপদ কাটিয়ে এই শিল্পী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাসায় ফিরেছেন জানা গেছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এ আর রহমান। শনিবার (১৫ই মার্চ) রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।  

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ আর রহমানের ছেলে  আমিন লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ আমাদের এমন সংকটের সময়ে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’

রবি.হক/এইচ.এস


এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250