শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশা: নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২রা জানুয়ারি) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

এদিকে তীব্র শীতে কাঁপছে দেশের বেশির ভাগ জেলা। সেই সঙ্গে ঘন কুয়াশা রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোকজন কনকনে ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এ ছাড়া শীতের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও। 

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250