বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কোহলি-আনুশকা!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভামিকার জন্মের তিন বছর পর এই দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন থাকলেও, সম্প্রতি তা নিশ্চিত করেছেন কোহলির ঘনিষ্ঠ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এই প্রোটিয়া কিংবদন্তি কোহলির খবরটি সামনে আনেন। ভারতীয় তারকা বেশ কিছুদিন পারিবারিক কারণে খেলার বাইরে থাকার সুযোগে নানা জল্পনা ছড়িয়েছে। যা নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি। সেই কারণেই প্রথম দুই টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’

আরো পড়ুন: এবার এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন আশরাফুল

এরপরই কোহলি-আনুশকা দম্পতির আসন্ন সন্তানের খবর ফাঁস করেন ডি ভিলিয়ার্স, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই।’

বলিউড অভিনেত্রী আনুশকা ও কোহলি বিয়ে করেন ২০১৭ সালে। তারকা এই দম্পতি অনেকে পছন্দ করে বিরুশকা নামেও ডেকে থাকেন। তাদের দ্বিতীয় সন্তানের জল্পনা চলছে আরও আগে থেকে, যদিও সেভাবে কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও প্রায় একই কারণে কোহলি হঠাৎ দেশে ফিরেছিলেন বলে জানা যায়। এদিকে, চলমান সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর, দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণে ভারত।

এইচআ/এসি

 

কোহলি-আনুশকা! দ্বিতীয় সন্তান ডি ভিলিয়ার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250