রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন পল টমাস অ্যান্ডারসন। ২৬শে সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।

২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং চলতে থাকে ২০২৪ সালের ২২শে জানুয়ারি থেকে। আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এ সিনেমার প্রাথমিক নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’। 

পরে কিছু জটিলতা এড়াতে এটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গত ২০শে মার্চ এ সিনেমার টিজার প্রকাশ করেছিল পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স। টিজারের পর এ সিনেমার প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ১৭৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটিকে সমাজের আয়না বলে অভিহিত করেছেন ডিক্যাপ্রিও। তিনি বলেন, ‘অ্যান্ডারসন সব সময় দারুণ সিনেমা বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। আমাদের সংস্কৃতির বিভাজন আর চরম মেরুকরণকে দেখায় এই সিনেমা। যদিও সিনেমার নির্দিষ্ট কোনো বার্তা নেই, তবে চরমপন্থার একধরনের প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে।’

ডিক্যাপ্রিও আরও বলেন, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার রাজনৈতিক ঘরানার সিনেমা হলেও, রাজনীতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য নেই। পরিচালক সবকিছু বিনোদনের মোড়কে বলেছেন।’

এই সিনেমায় রাজনৈতিক ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি ও অ্যাকশনের মিশ্রণ আছে, যা সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং পরিচালক অ্যান্ডারসন—দুজনের ক্যারিয়ারেই সাফল্যের নতুন মাত্রা যোগ করবে সিনেমাটি। সিনেমায় আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ।

জে.এস/

লিওনার্দো ডিক্যাপ্রিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250