মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আগামী মাসের ৩ তারিখ পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

সেই আসরে খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আরো পড়ুন : ফুটসাল বিশ্বকাপ : বড় জয়ে কোয়ার্টারে ব্রাজিল

সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফর্মম্যান্স করতে পারেনি জ্যোতিরা। গত চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিননায়ক। গেল মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।

জ্যোতি বলছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়ের খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

এস/ আই.কে.জে/

নারী টি-টোয়েন্টি জ্যোতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250