বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

শীতে পার্টি জমুক হাঁসের নাগা রোস্ট দিয়ে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীত মানেই পার্টি সিজন। এই শীতে আপনার পার্টিতে রোস্ট, বিরিয়ানি, কাবাবের পাশাপাশি রাখতে পারেন হাঁসের নাগা রোস্ট। রইলো রেসিপি- 

উপকরণ : বড় হাঁস ১টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, পেঁপেবাটা দেড় চা-চামচ, জিরাগুঁড়া ২ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ১ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, বড় এলাচি ১টি, গরমমসলা কয়েকটি, কাবাবচিনি ৫-৬টি, পানি ১ কাপ, বেরেস্তাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ১ চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, জায়ফলগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, নাগা মরিচ আস্ত ১টি, ঘি ১ টেবিল চামচ, কেওড়াজল ১ টেবিল চামচ, গোটা কাঁচা মরিচ ৪-৫টি, বেরেস্তা ২ টেবিল চামচ।

আরো পড়ুন : শীতে ঝটপট মিষ্টিমুখ করতে স্বাদ নিন বাদামের হালুয়ার!

প্রণালি : হাঁস ভালোভাবে পরিষ্কার করে নেবেন। সামান্য হলুদ মেখে আগুনে হালকা ঝলসে নিন। টক দই, আদাবাটা, রসুনবাটা, লাল মরিচগুঁড়া, হলুদগুঁড়া, পেঁপেবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ ও টমেটো সস হাঁসে মেখে নিন।

৫-৬ ঘণ্টা রেখে দিন। এবার শর্ষের তেলে পেঁয়াজকুচি, বড় এলাচি, গরমমসলা কয়েকটি ও কাবাবচিনি ভেজে নিন। ম্যারিনেট করা হাঁস দিয়ে কষান। ১৫ মিনিট পর ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর বেরেস্তাবাটা, বাদামবাটা, দুধ, জায়ফল–জয়ত্রীগুঁড়া ও নাগা মরিচকুচি দিয়ে দিন।

হাঁস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে ঘি, কেওড়াজল, গোটা কাঁচা মরিচ ও বেরেস্তা ছড়িয়ে কয়েক মিনিট দমে রেখে চুলা বন্ধ করে দিন।

এস/কেবি

হাঁসের নাগা রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250