রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় সে বিশ্বকাপের মঞ্চে কি শেষবারের মতো মুখোমুখি হবেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার? ফুটবলবিশ্ব এখন অপেক্ষায় সেই সম্ভাব্য মহারণের।

নতুন তারকাদের উত্থানের পাশাপাশি এবারের বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আধুনিক ফুটবলের তিন তারকা ফুটবলারের সম্ভাব্য বিদায়। ইতোমধ্যে ব্রাজিল ও পর্তুগাল তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা পেয়েছেন নেইমার। রবার্তো মার্তিনেজের ঘোষিত পর্তুগাল দলেও আছেন রোনালদো।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনো চূড়ান্ত দল না দিলেও ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় রেখেছেন মেসিকে। বিশ্বকাপে এই ফরোয়ার্ডের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন দেশে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। গ্রুপ পর্বের ড্র অনুযায়ী ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এই তিন মহাতারকার সম্ভাব্য দ্বৈরথ দেখা যেতে পারে নকআউট পর্বে।

গ্রুপ ‘সি’তে ব্রাজিল খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’তে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ ‘কে’তে পর্তুগালের প্রতিপক্ষ কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। সম্ভাব্য সমীকরণ অনুযায়ী, নেইমার ও মেসির দেখা হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনালে। একইভাবে নেইমার ও রোনালদোর লড়াইও হতে পারে টুর্নামেন্টের শেষ দিকে। যদি দুই দলই গ্রুপে শীর্ষে না থাকে, তাহলে শেষ ষোলোতেই মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে তাদের।

সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে এবং আর্জেন্টিনা সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠলে শেষ ষোলোতেই দেখা হয়ে যেতে পারে দুই মহাতারকার। দুই দলই যদি নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়, তাহলেও শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সবচেয়ে বেশি মুখোমুখি হওয়ার সম্ভাবনা কোয়ার্টার ফাইনালে—যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠে।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু আরেকটি ফুটবল উৎসবই নয়, বরং আধুনিক ফুটবলের তিন কিংবদন্তির সম্ভাব্য যৌথ বিদায়ের মঞ্চও। ফুটবলপ্রেমীদের অপেক্ষা—শেষবারের মতো একই মাঠে দেখা যাবে কি না মেসি, রোনালদো ও নেইমারকে।

বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250